আলোর রেণু
রেণুর ছেলে ঘুমোচ্ছে আনোয়ারার কোলে, মাতৃক্রোড়ে স্থান পেয়েছে দুগ্ধপোষ্য বলে। ছুটছে গাড়ি গুলির বেগে ময়নাগুড়ির পথে, অসাবধানে ধাক্কা খেল একটি ট্রাকের সাথে। দুর্ঘটনায় রেণুই আঘাত বেশি পেল,
এক বছরের ছেলে নিয়ে হাসপাতালে গেল। ওটির ভিতর পড়ে রেণুর কাঁদছে দুধের ছেলে জানে না কেউ কাঁদছে শিশু খিদে পেয়েছে বলে। শিশু দেখে মায়ের চোখে নিজের ছেলের ছবি কোলে তাকে তুলে নিল আনোয়ারা বিবি। মায়ের মধুর স্পর্শ পেয়ে কাঁদতে থাকা ছেলে অল্পক্ষণে শান্ত হল আনোয়ারার কোলে। দেখল সবাই অবাক হয়ে হিন্দু ঘরের শিশু, ঘুমিয়ে আছে যেমন ঘুমায় মেরির কোলে যিশু। আমিনার কোলে মহম্মদ ঘুমায় যেমন করে, ঘুমিয়ে আছে একটি শিশু মায়ের কোল জুড়ে। রক্তপাতে ক্লান্ত দেশে চলছে যখন প্রাণভিক্ষা, ধর্ম ভুলে আনোয়ারা দিল আমাদের শিক্ষা । মায়ের কোনও জাত হয় না আনোয়ারা বা রেণু বিভেদ ভুলে বেজে উঠুক আবার আলোর বেণু।
Kono- ১te বিজ্ঞাপন এ প্রেস করলেই ভাল ম্যাজিক পাবেন!


0 Comments